Sun 17 Jun 2007
জুন ১৩ ও জুন ১৪, ২০০৭ তারিখে প্রথম আলোর প্রথম পাতায় এসেছে আবাসন শিল্পের কর্ণধারদের নিয়ে প্রতিবেদন। রিয়েল এস্টেট ও গৃহায়ন শিল্পপতিদের সংগঠন রিহ্যাব অর্থ উপদেষ্টা মির্জা আজিজ এর কাছে অনুরোধ নিয়ে গিয়েছিলেন সাম্প্রতিক বাজেটে ঘোষিত একটি রদ করা রীতি আরো এক বছরের জন্যে চালু রাখতে। রীতিটি হচ্ছে, নির্দিষ্ট হারে কর দিলে জমি বা বাড়ি ক্রয়ে ব্যয়িত টাকার উৎস সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় না। সোজা কথায়, কালো টাকার মালিকদের নিশ্চন্ত মনে আরো এক বছর জমিজমা ঘরবাড়ি কেনাকাটা করে টাকার রংটা পাল্টে ফেলার সুযোগ দেয়া হোক। অর্থ উপদেষ্টা সাফ না বলেছেন। রিহ্যাবের কর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁদের শিল্প মারাত্মক ধ্বসের মুখোমুখি হতে পারে। তার পরদিন এসেছে আবাসন শিল্পের মোঘল বসুন্ধরার ব্যবসায়িক অপচর্চা নিয়ে কিছু কথা। বসুন্ধরার কর্ণধার বর্তমানে প্রবাসে আছেন, তাঁর সম্পর্কে রাজনীতির পান্ডাদের উৎকোচ প্রদান থেকে শুরু করে পুত্রের বিরুদ্ধে হত্যার অভিযোগকে ঘুষ দিয়ে ধামাচাপা দেয়ার তথ্য বেরিয়ে এসেছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাম্প্রতিক রিমান্ড জেরায়।
প্রতিবেদন পড়ে যা বোঝা যায় তা হচ্ছে, আবাসন শিল্পের হর্তাকর্তারা অত্যন্ত প্রভাবশালী (হয়তো ঘুষ হিসেবে প্লট/ফ্ল্যাট/বাড়ির আবেদন নগদ টাকার চেয়ে বেশি), এবং তাঁদের শিল্পের স্ফীতি বহুলাংশে কালো টাকার ওপর নির্ভরশীল। এবং টাকার ব্যাপারে বর্ণবাদী না হতে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, তা সরাসরি দুর্নীতিবাজদের সহায়তা করবে।
প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করার জন্যে সে টাকা গৃহায়নে বিনিয়োগের সুযোগ চালু করেছিলেন। তার আগে টাকার ধোলাই করতে হতো শিল্পকারখানা খুলে (যেখানো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়)। রাতারাতি ধোপাবাড়ির ঠিকানা বদল হওয়ার কারণে অঢেল কালো টাকার স্রোত ধেয়ে চলে আবাসন শিল্পের দিকে। অর্থনীতির সরল সূত্র অনুযায়ী সীমিত সরবরাহের বিপরীতে বর্ধনশীল চাহিদা অল্প সময়ের মধ্যেই আবাসন শিল্পের পণ্যগুলির মূল্য বাড়িয়ে তোলে দেড় থেকে দুইগুণ।
এর বিপরীতে রয়েছে ডেভেলপারদের পরিবেশউদাসীন কার্যক্রম। তারা অবলীলায় খাল বিল নদী সব দখল করেন, ভরাট করেন, তার ওপরে গৃহায়ন শিল্পের নানা প্রকল্প ঠাঁই গাড়ে। বর্ষায় এক রাতের বৃষ্টিতে এই ঘিঞ্জি ঢাকা শহরকে দেখায় অর্ধেক শুকিয়ে যাওয়া প্রবালতটের মতো। আশুলিয়াতে বর্ষার জলের তোড়ে ডুবে যায় গৃহায়ন প্রকল্পের প্লট তো কোন ছাড়, বিলবোর্ডও।
বর্ষার স্রোতের মতই মানুষ ধেয়ে আসছে নগরের দিকে, নগরায়ন তাই ছড়িয়ে পড়ছে কোন কিছু না ভেবে। চট্টগ্রামে খাল দখল শেষ করে আবাসন শিল্প জিভ বাড়িয়ে চেটে নিচ্ছে পাহাড়গুলিকে। ১২ই জুনের মর্মান্তিক দুর্ঘটনায় কি কোন আবাসন শিল্পপতি জীবন্ত সমাধিস্থ হয়ে মারা পড়েছেন? উঁহু, বড়জোর তাঁর কোন বিলাসবহুল গাড়ি নষ্ট হয়েছে এনজিনে পানি ঢুকে।
জলবায়ুর সাম্প্রতিক পরিবর্তন প্রথমেই প্রভাব ফেলবে বাংলাদেশের মতো বদ্বৈপায়ন দেশগুলিতে। ওপরে হিমালয়ের হঠাৎ গলে যাওয়া হিমবাহের জলস্রোত পাহাড় ধ্বসিয়ে বয়ে আনবে পলি, ভাটিতে বাংলাদেশের নদীগুলো ভরাট হয়ে ঘন ঘন বন্যা দেখা দেবে, ঢাকা শহরের কুৎসিত কুপরিকল্পিত কংক্রীটের স্তুপ ডুবে থাকবে এক মানুষ পানির নিচে। কেবল তখনই হয়তো আবাসন শিল্পকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া যাবে, তার আগে নয়।
কেবল ক্রমশ দীর্ঘায়মান “সাময়িক” জলাবদ্ধতাই নয়, নগর বিপন্ন হতে পারে ভূমিকম্প থেকেও। নগরকে কুপরিকল্পনার হাত থেকে রক্ষার কাজে নিয়োজিত কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরা লুণ্ঠনে সহযোগিতা না করলে এভাবে ধর্ষিত হতো না শহরগুলি। হোক জল, হোক মাটি, নগর নিরাপদ নয় কারো হাত থেকেই। সাভারে শাহরিয়ার টেক্সটাইল আর তেজগাঁয়ে ফীনিক্স ভবন ধ্বসের পর উদ্ধারকার্যের মন্থরগতিই বলে দেয়, এ ধরনের পরিস্থিতিতে আমরা কতটা অসহায় হয়ে পড়বো।
বাংলায় এক কালে বাঘা নদী ছিলো করতোয়া, যমুনা ছিলো একটা খাল (হয়তো ভরাট হয়ে যেতো বেচারী)। হিমালয়ের গোড়ায় ভূমিকম্প হবার পর ব্রহ্মপুত্রের স্রোত পরিবর্তিত হয়ে করতোয়া-পুনর্ভবা-টাঙনের মতো বিশাল নদীগুলোকে স্রোতরুদ্ধ করে হত্যা করে, আর তাদের জল লুণ্ঠন করে যমুনা হয়ে ওঠে তেজস্বিনী এক বিশাল নদী। কিন্তু নদীর মৃত্যু ঘটায় বিপন্ন হয়ে পড়ে গৌড়ের প্রধান নগর লক্ষণাবতী, নদীর খাতে জন্ম নেয়া জলাশয় পরিণত হয় মশার অভয়াশ্রমে, এবং সুপেয় পানির অভাব আর পতঙ্গের দৌরাত্ম্যে মৃত্যু হয় ঝলমলে নগর লক্ষণাবতীর। ইতিহাস পুনরাবৃত্ত হয় না, কিন্তু নিজের সাথে ছন্দ মেলায়, মার্ক টোয়েন বলেছিলেন। ঢাকার অদৃষ্টে কী আছে, কে জানে? ভূমিকম্পেরও প্রয়োজন নেই তার, আবাসন সংস্কৃতিই যথেষ্ঠ।
মুহাম্মদ বখতিয়ার সতেরোজন সেনা নিয়ে কমান্ডো হামলা করে পরাক্রমশালী লক্ষণ সেনকে হটিয়ে দিয়েছিলেন। রাজধানী তো দূরের কথা, ভাতের থালাও রক্ষা করতে পারেননি নদীয়ার রাজা। তবে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করতে পেরেছিলেন। আমাদের আবাসন সংস্কৃতি পা টিপে টিপে এসে ঘিরে ধরেছে আমাদের, দুর্যোগের সময় লক্ষণ সেনের মতো সৌভাগ্য সবার না-ও হতে পারে।
June 17th, 2007 at 11:50 pm
excellent post, himu.. amader city fathers’der tonok ki astey astey nortey shuru korchhe eishob beparey, naki tara ekhono ghuman? as for REHAB, we shouldn’t expect them to care for anything apart from their bottomline.. they’ve also tapped very effectively into expats’ desires/anxieties by channeling much of their remittances into the apt boom.
June 18th, 2007 at 3:51 am
Great post.
If you get out of Dhaka in any direction, you will see low lying lands spread till the horizon. Some are swamps and some are being used for agriculture purpose. That is the landscape of Dhaka area. It has been like that for centuries.
But you also see a concerted effort to change the century old landscape of Dhaka. You will see every single inch of the swamps or the paddy fields is marked for death. The markings of death come in the form of a signboard of a real estate developer.
[BTW: Is it possible to make a pdf of the write up and put the link in the blog? Still a majority of the desktops do not show the bangla font appropriately. I want to maximize the readership of this post.]
June 18th, 2007 at 9:06 am
Unicoded Bangla Texts might be a pain in the … neck, if complex script support is not installed in Windows. Still, if Unicode Bangla fonts are installed in PC, fonts are selected in Internet Explorer [Tools>Internet Options>General>Fonts ... select Bangla in language script and select the Bangla Unicode font], and encoding is selected to be UTF-8 [View>Encoding>UTF-8], it should show loud and clear in Internet Explorer (Firefox, on the other hand, needs complex script support to be installed).
It does look like some hassle to get unicode bangla on the pc. But I’m sure the enthusiasts will go all the length for it. Bangla blogosphere is expanding fast and furious, and a lot of it is worth trying. Thanks.
June 18th, 2007 at 12:49 pm
I agree its worth trying installing bangla font. And we have to do it for sake of spreading Bangla.
Still after doing all things prescribed, I am having to zoom the text 150% to be able to read the post. Don’t know why.
And more importantly, a big chunk of the reader’s use a shared lab, library, school or office computer for reading this blogs. In those cases, the users simply do not have the admin previlege to download anything in the desktop.
Sorry for digressing to a different issue. Reader’s please continue discussing on the envionmental impact of real estate business in Bangladesh.
June 19th, 2007 at 10:32 am
Real Estate business is booming now in Bangladesh and while it is perhaphs good that many people can be owner of a house the consequences of unplanned shootings within areas causes problems for water n sewarage,Electricity out-put capacity specially in this time of Power shortage and lac of proper utilization planning by the Power development Authorties. Just as real estate is booming so also is booming the unplanned,”bustis”-where all these labourers and now women labourers have increased in this career-and thus causing some social problems too,drugs,pickpockets and snatchings etc have increeased due to this(the non working members of these people have sufficient time in their hand to do these)- specially women folk work without proper security-I have seen a pregnant woman carrying mud from the site to the trucks and have drawn attention of the concerned people without success then finally I got the area security and masjid committe people to come and stop this lady to work and have her son work in her place. Area people have complained that after garments the joining of the ladies in the housing work-force have reduced the number of women force available for house-work.
The Real Estate people are making sure that now-a days no single storied or double storied building are left.They use their PR to get friendly with owners of buildings,offer them lucrative business deals and follow them with zest by offering them presents,inviting them to dinner parties and even making sure that prospective owners are sent birthday presents-they spend money bribing the house guards/drivers to learn these informations.
I am at UTTARA where I moved 5 years ago- within this period I rented a single storey complete house, next the ground floor of a two-storey building– now I hardly can find another single unit or any floors of two storey house as there are no vacancies —the owners are thinking to hand over to Real Estate owners in lieu of money and benefits.
Most of the Flats built are quite reasonable but have many inconveniences– first being that most have servant’s living spaces which are very poor/small- parking spaces become congested
lifts are very small and operated dangerously and electricity.generators and lifts are maintained/serviced by mostly unqualified semi skilled technicians.
The Developers are never supervised well by any aithority and they skillfully avoid the owners after purchase tactfully so that they cannot directly supervise the construction to ensure first grade materials– so much cheatings are done here, and then they ripoff the owners in the name of having their flats registered in Rajuk then Municipality and next for Tahsil tax-
Living in these Apartments doesnt make life very comfortable- unless you are careful you will find that that you house servant or driver is not available the following day because they have left you or will do so as they have been oiffered another 100 Takas more by someone in the next building -these problems are on the increase– and we are talking of Price Control- as soon in one specific area there are signs of new apartments to be completed and people moving in the near by shops increase prices of most items.
However we dont have a good Government policy for housing for our People– its all the Real Estate Developers who do that and they see nothing but TAKAS/MONEY(You represent that to them) -Alternatively You need to be a real BIG SHOT that can provide them services- in that case Money is second alternative or yr payments can be delayed according to yr convenience.
Thats the scernio of the Rael Estate Business in Bangladesh.
June 20th, 2007 at 4:46 pm
Himu bhai,
I really liked the article and have been wanting to comment on it for some time. Everything you said made so much sense.
I’d urge you however to stick just to the objective, environmental impact of real estate and not criticise it on subjective, aesthetic grounds. “Beautification” is usually a ploy by upper-class, middle-class households to get rid of slums in their areas. Where do these slums go? They get increasingly forced into marginal lands, such as Rumi bhai mentioned. Of course, then the real estate people move in and evict them on legal grounds.
Also I’m not 100% sure about how this is related to gobal warming.
The only solution I see to both problems you point out: rampant, unhindered building on all sorts of ecologicaly sensitive plots and their disaster-preparedness is to strengthen the city corporation and people’s knowledge about these matters.
Once again, amazing article. I hope you do more on issues that affect my beloved city.
Also, you might want to check out this article (courtesy Salamdhaka). http://www.forbes.com/2007/06/11/defense-sprawl-suburbs-biz-21cities_cx_rb_0611sprawl.html?boxes=custom
June 21st, 2007 at 7:12 pm
Oh, invading Housing Projects might not affect global warming at all, but global warming has got something to with the projects as an ultimate factor. If the himalayan glaciers are expected to undergo a rapid meltdown, which will disturb the river systems around the entire Brahmaputra basin. Dhaka will be one of the deeply affected cities, it is speculated. Since most of the new housing projects are on substantiall low ground, chances are there that these might get permanently waterlogged. But of course, another generation can grow up in those areas in the meantime before they pack their bags and leave by boat.